ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সরাসরি ফ্লাইটসহ সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬

সরাসরি ফ্লাইটসহ সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-পাকিস্তান
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকের শুরুতে দুই মন্ত্রী আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতি এবং ২০২৫ সালে ইসহাক দারের ঢাকা সফরের পর গড়ে ওঠা সহযোগিতার ধারাবাহিকতা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উভয় দেশ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানান দুই মন্ত্রী। বিশেষ করে জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং চলতি বছর দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর বিষয়টি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন সমসাময়িক ইস্যুতেও মতবিনিময় করেন খলিলুর রহমান ও ইসহাক দার।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সরাসরি ফ্লাইটসহ সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-পাকিস্তান

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকের শুরুতে দুই মন্ত্রী আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতি এবং ২০২৫ সালে ইসহাক দারের ঢাকা সফরের পর গড়ে ওঠা সহযোগিতার ধারাবাহিকতা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উভয় দেশ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানান দুই মন্ত্রী। বিশেষ করে জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং চলতি বছর দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর বিষয়টি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন সমসাময়িক ইস্যুতেও মতবিনিময় করেন খলিলুর রহমান ও ইসহাক দার।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ