ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডেমরায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা: র‍্যাবের অভিযানে চনপাড়ার ৪ কারবারি গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

রাজধানীর ডেমরা এলাকায় ভাড়া নেওয়া দুটি ফ্ল্যাটে গোপনে পরিচালিত মাদক চক্রের আস্তানায় অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ও ৫৮ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ করা হয়।

সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির ডেমরা থানার খলাপাড়া কাউয়াটঙ্গী এলাকার 'একতা ভবন'-এর ষষ্ঠ ও সপ্তম তলার দুটি ফ্ল্যাটে এ অভিযান চালায় র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিস (৫৩), মো. হৃদয় (২০), মো. ফয়সাল (২১) ও মো. ইয়াসিন (২১)। ইয়াসিন গ্রেপ্তারকৃত ইদ্রিসের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফ্ল্যাট দুটি থেকে ৮৫০ পিস ইয়াবা ও ৫৮ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা ডেমরার ওই দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক সংরক্ষণ, কেনাবেচা ও আস্তানা হিসেবে ব্যবহার করছিল। সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক এনে তারা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ডেমরায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা: র‍্যাবের অভিযানে চনপাড়ার ৪ কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর ডেমরা এলাকায় ভাড়া নেওয়া দুটি ফ্ল্যাটে গোপনে পরিচালিত মাদক চক্রের আস্তানায় অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ও ৫৮ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ করা হয়।

সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির ডেমরা থানার খলাপাড়া কাউয়াটঙ্গী এলাকার 'একতা ভবন'-এর ষষ্ঠ ও সপ্তম তলার দুটি ফ্ল্যাটে এ অভিযান চালায় র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিস (৫৩), মো. হৃদয় (২০), মো. ফয়সাল (২১) ও মো. ইয়াসিন (২১)। ইয়াসিন গ্রেপ্তারকৃত ইদ্রিসের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফ্ল্যাট দুটি থেকে ৮৫০ পিস ইয়াবা ও ৫৮ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা ডেমরার ওই দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক সংরক্ষণ, কেনাবেচা ও আস্তানা হিসেবে ব্যবহার করছিল। সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক এনে তারা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ