"শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজকের শিশুরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।" এমন মন্তব্য করেছেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের মাদার মোল্লাহাটে অবস্থিত জমিলা কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ধলু বলেন, একটি আদর্শ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই চলবে না, তাদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ হতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের পরিচালক আলহাজ ড. এম. এম. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন তালুকদার এবং চণ্ডিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস নওগাঁ জেলা সভাপতি বারিউল আলম বাবু, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন, নওগাঁ জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক, নওগাঁ পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম, নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী।
দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, ‘যেমন খুশি তেমন সাজো’, আবৃত্তি, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি যৌথভাবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে মেডেল ও আকর্ষণীয় স্মারক পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন