ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬

অতিরিক্ত ডিআইজির বাধ্যতামূলক অবসর
ছবি: সংগৃহীত

পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার।

সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তার ভাইয়ের সঙ্গে রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান মো. মনিরুজ্জামান। এ সময় তিনি পুলিশের সরকারি ইউনিফর্ম পরিহিত ছিলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত আচরণ, নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সম্মতি এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট মো. মনিরুজ্জামান স্বেচ্ছায় অবসরের আবেদন করেছিলেন। তবে বিভাগীয় মামলার নিষ্পত্তির পর সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অতিরিক্ত ডিআইজির বাধ্যতামূলক অবসর

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ