ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইবিতে নিরাপদ শিক্ষাপরিবেশ গড়তে যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরাপদ ও সহিংসতামুক্ত শিক্ষাপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘নিরাপদ শিক্ষাপরিবেশ তৈরিতে যৌন হয়রানি প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের ৪১২ নম্বর কক্ষে সমাজকল্যাণ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের প্রফেসর ড. আবু বকর মো. জাকারিয়া মজুমদার।

যৌন হয়রানি প্রতিরোধকল্পে গঠিত কমিটির আহ্বায়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং এ ধরনের ঘটনার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় যৌন হয়রানি প্রতিরোধকল্পে গঠিত কমিটির সদস্য ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবাইদুল ইসলাম, বাংলা বিভাগের প্রফেসর ড. খোন্দকার আরিফা আক্তার, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের প্রফেসর ড. মোছাঃ হামিদা খাতুন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোছাঃ খোদেজা খাতুন, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুহাঃ শরিফুল ইসলাম, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম, প্রভাতী পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক রফিকুল ইসলাম এবং কমিটির সদস্য-সচিব ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মুহাম্মদ ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, নৈতিক মূল্যবোধ চর্চা এবং অভিযোগ নিষ্পত্তিতে কার্যকর ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও বৈষম্যহীন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইবিতে নিরাপদ শিক্ষাপরিবেশ গড়তে যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ