সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার দিবাগত রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ বাসসকে জানান, বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে কেবিনে রয়েছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির খান এই তথ্য জানান। শায়রুল কবির খান আরও জানান, মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।
এদিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এক পোস্টে আজ বলা হয়েছে, 'বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।' 'বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।'
লন্ডন থেকে তাঁর ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশে রয়েছেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। দেশে এভারকেয়ার হাসপাতালে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন