ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘সংবাদপত্র স্বাধীন, অপপ্রচার নয়’- আতিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬

‘সংবাদপত্র স্বাধীন, অপপ্রচার নয়’- আতিকুর রহমান
ছবি: সংগৃহীত

অপসাংবাদিকতা ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, গত ১৭-১৮ বছরে সংবাদপত্রের ওপর নানা ধরনের হস্তক্ষেপ ও বিভিন্ন কালো আইনের প্রয়োগ দেখা গেছে। কিন্তু বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। গত পাঁচ মাসে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার পূর্ণ সুযোগ পেয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে এই স্বাধীনতার আড়ালে কিছু ব্যক্তি অপসাংবাদিকতা ও অপপ্রচারে জড়াচ্ছেন বলে অভিযোগ করেন অতিরিক্ত প্রেস সচিব। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার পরিবর্তে বিভ্রান্তিকর তথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত, তাদের তা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সম্প্রতি সংঘটিত একটি ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে রুমন বলেন, আন্দোলনের প্রকৃত চিত্র জানতে গিয়ে তিনি জানতে পারেন, সেখানে প্রকৃত ছাত্রের চেয়ে মোবাইল সাংবাদিকের উপস্থিতিই বেশি ছিল। তার ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড আন্দোলনের পরিবেশকে প্রভাবিত করেছে এবং উসকানি সৃষ্টিতে ভূমিকা রেখেছে। এ ঘটনায় তিনি নিন্দা জানান।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাস হয়েছে। দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দেশের অর্থনীতি, বিভিন্ন প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় কাঠামো যে সংকটে পড়েছে, তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। তাই সরকারকে বাস্তবসম্মত সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে আতিকুর রহমান রুমন বলেন, ‘কেউ কষ্ট পাবেন না। আমরা আপনাদেরই মানুষ। আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব, ইনশাআল্লাহ।’

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাসের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।

এ সময় প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমানসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘সংবাদপত্র স্বাধীন, অপপ্রচার নয়’- আতিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ