ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ট্রল করে লাভ নেই আমাদের দায়িত্ব আমার সঠিক ভাবেই পালন করে যাব -নওগাঁয় শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পড়াশোনা করতে আসবে বাংলাদেশে সেভাবেই বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোন অন্যায়কে প্রশ্রয় না দিয়ে লেখাপড়া মান উন্নয়ন করে যাবে। শিক্ষা ভাবনাকে বাদ দিয়ে যারা উচ্ছৃঙ্খল কথা বলে সমাজকে উস্কানি দিতে চায় আমাদের এই তরুণ প্রজন্ম ব্যর্থ করে দিবে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

শনিবার দুপরে সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শিক্ষামন্ত্রী বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, নাম ফলক উন্মোচন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের উদ্বোধন শেষে কেক কেটে শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা করেন প্রধান অতিথি। এসময় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি করে পরিবেশবান্ধব গাছের চারা দিয়ে বরণ করে নেন। 

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। 

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার ৬টি আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, জেলা বিএনপি ও জেলা জামায়াত এবং তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ট্রল করে লাভ নেই আমাদের দায়িত্ব আমার সঠিক ভাবেই পালন করে যাব -নওগাঁয় শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ