ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা, উদ্বোধন করলেন- শিক্ষামন্ত্রী

মোঃ ফরহাদ হোসেন
মোঃ ফরহাদ হোসেন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা, উদ্বোধন করলেন- শিক্ষামন্ত্রী
ছবি: প্রতিনিধি

দীর্ঘদিনের প্রত্যাশা ও আন্দোলনের বাস্তব রূপ পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি। এর ফলে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার পরিসরে যুক্ত হলো সম্ভাবনাময় একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান।

শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুধু একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের সূচনা নয়, বরং উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগের দ্বার উন্মোচন। আধুনিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় নওগাঁসহ আশপাশের জেলার শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন মহলের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে এবং আগামী প্রজন্মের জন্য সৃষ্টি করবে নতুন সম্ভাবনার দিগন্ত।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা, উদ্বোধন করলেন- শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘদিনের প্রত্যাশা ও আন্দোলনের বাস্তব রূপ পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি। এর ফলে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার পরিসরে যুক্ত হলো সম্ভাবনাময় একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান।

শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুধু একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের সূচনা নয়, বরং উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগের দ্বার উন্মোচন। আধুনিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় নওগাঁসহ আশপাশের জেলার শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন মহলের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে এবং আগামী প্রজন্মের জন্য সৃষ্টি করবে নতুন সম্ভাবনার দিগন্ত।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ