নওগাঁর মান্দা উপজেলা সফরকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে উপজেলার দীর্ঘদিন ধরে এমপিও-বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করার জোর দাবি জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
শনিবার (১৮ জুলাই) রাজশাহী থেকে সড়কপথে মান্দা হয়ে নওগাঁ জেলা শহরে যাওয়ার পথে উপজেলার ফেরিঘাট এলাকায় শিক্ষামন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মান্দা উপজেলা আয়তন, জনসংখ্যা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যার দিক থেকে জেলার অন্যতম বৃহৎ উপজেলা। কিন্তু দীর্ঘদিন ধরেই এ উপজেলার অনেক যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বাইরে রয়েছে।
তিনি বলেন, নওগাঁ-১ আসন তিনটি উপজেলা নিয়ে গঠিত, যেখানে প্রতিটি উপজেলায় গড়ে ৬ থেকে ৮টি ইউনিয়ন রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে প্রতিটি উপজেলা যদি তিনটি করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সুযোগ পেয়ে থাকে, তাহলে ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত বৃহৎ মান্দা উপজেলার জন্য মাত্র তিনটি প্রতিষ্ঠান কোনোভাবেই যথেষ্ট নয়। জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় মান্দা উপজেলার অন্তত ৯টি যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, গত ১৭-১৮ বছরে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষানুরাগীরা নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে শিক্ষার প্রসারে অসংখ্য মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক নানা জটিলতার কারণে এসব প্রতিষ্ঠানের অনেকগুলো এখনও এমপিওভুক্ত হতে পারেনি।
বর্তমানে শিক্ষানীতি ও এমপিও নীতিমালার সংস্কার চলমান থাকায় শর্ত কিছুটা শিথিল করে হলেও যোগ্যতার ভিত্তিতে মান্দার এমপিও-বঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত এমপিওভুক্ত করার আহ্বান জানান তিনি।
এমপি টিপুর দাবির জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষার সার্বিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদন ও প্রয়োজনীয় বিষয় যথাযথভাবে মূল্যায়ন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন