আজ শনিবার, ১৮ জুলাই ২০২৬, নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান-২০২৬’। একই সঙ্গে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের বরণ করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ এনামুল হক, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য জনাব শেখ মোঃ রেজাউল ইসলাম।
এ ছাড়া উপস্থিত রয়েছেন জেলা পরিষদ, নওগাঁর চেয়ারম্যান জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক, নওগাঁর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম।
নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক যাত্রার সাক্ষী হতে পেরে সত্যিই আনন্দিত ও গর্বিত। প্রত্যাশা করি, নওগাঁ বিশ্ববিদ্যালয় মানসম্মত উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা শুভ হোক।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন