ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে এক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৩১ শিক্ষার্থী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে ৩১ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২৫ জন ট্যালেন্টপুলে এবং ০৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। হাটহাজারী উপজেলার  মধ্যে এটি বিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর রেকর্ড। রোববার (১২ জুলাই) প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে এসব তথ্য জানা যায়। হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৭ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম চৌধুরী বলেন, ‘শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, নিয়মিত পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। একসঙ্গে ৩১ শিক্ষার্থীর বৃত্তি অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’

সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একসঙ্গে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর বৃত্তি অর্জনের খবরে বিদ্যালয়জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। পরে বিদ্যালয়ে মিষ্টি বিতরণ করা হয় এবং সবাই এই সাফল্য উদ্‌যাপন করেন।

বৃত্তি পাওয়া এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠান। এখানে দক্ষ প্রধান শিক্ষক আরিফুল ইসলাম চৌধুরী থাকার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ফাঁকি দেওয়া কোনো সুযোগ নেই, তাই এ সাফল্য এসেছে। আমরা চাই এ সাফল্য অব্যাহত থাকুক। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাটহাজারীতে এক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৩১ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে ৩১ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২৫ জন ট্যালেন্টপুলে এবং ০৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। হাটহাজারী উপজেলার  মধ্যে এটি বিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর রেকর্ড। রোববার (১২ জুলাই) প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে এসব তথ্য জানা যায়। হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৭ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম চৌধুরী বলেন, ‘শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, নিয়মিত পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। একসঙ্গে ৩১ শিক্ষার্থীর বৃত্তি অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’

সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একসঙ্গে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর বৃত্তি অর্জনের খবরে বিদ্যালয়জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। পরে বিদ্যালয়ে মিষ্টি বিতরণ করা হয় এবং সবাই এই সাফল্য উদ্‌যাপন করেন।

বৃত্তি পাওয়া এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠান। এখানে দক্ষ প্রধান শিক্ষক আরিফুল ইসলাম চৌধুরী থাকার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ফাঁকি দেওয়া কোনো সুযোগ নেই, তাই এ সাফল্য এসেছে। আমরা চাই এ সাফল্য অব্যাহত থাকুক। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ