টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় গিয়ে অবস্থান নেন। এ সময় তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এক দফা দাবি ঘোষণা করেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং সাম্প্রতিক বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, গত ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে যারা পরীক্ষা দিতে পারেননি বা চরম ভোগান্তির মধ্যে পরীক্ষা দিয়েছেন, তাদের কথা বিবেচনায় নিয়ে ওই দিনের পরীক্ষা পুনরায় আয়োজন করতে হবে। পাশাপাশি পরদিনের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি প্রকাশ এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করারও দাবি জানান তারা।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম দফায় সায়েন্সল্যাব মোড়ে প্রায় ৪৫ মিনিট সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পরে অবরোধ তুলে মিছিল নিয়ে ঢাকা কলেজ, নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
সেখান থেকে পুলিশি তত্ত্বাবধানে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে কিছু সময় অবস্থান কর্মসূচি পালন করেন। পরে আবার সায়েন্সল্যাব মোড়ে ফিরে এসে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ শুরু করেন।
দুই দফার কর্মসূচির কারণে সায়েন্সল্যাব, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা মানবিক কারণে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো বাধা দেননি।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন