শিক্ষামন্ত্রীকে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে এবং সাম্প্রতিক ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিকাল পৌনে ৫টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে আর পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি গত ১৩ জুলাই প্রতিকূল পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষাটি পুনরায় নেওয়ার দাবি জানান তিনি। যেসব পরীক্ষার্থী ওই দিন পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদেরও নতুন করে পরীক্ষার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের আরও দাবি, বুধবার (১৫ জুলাই) নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্রের মান এমন হতে হবে, যাতে তা শিক্ষার্থীবান্ধব ও গ্রহণযোগ্য হয়।
এর আগে বিকাল পৌনে ৪টার দিকে সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সায়েন্সল্যাব, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে আন্দোলন চালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি তাদের সঙ্গে আলোচনায় আসেননি।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন