ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬

নওগাঁয় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত

নওগাঁ সদর উপজেলায় বিশেষ অভিযানে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) সদর থানার পার নওগাঁ সর্দারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আবু সাঈদ মোল্লা ওরফে রাজন (৩১), নাহিদ হাসান (৩০), মশিউর রহমান (৩১) এবং আরিফ হোসেনকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ওই এলাকায় একটি ছোট পরিসরের অনলাইন জুয়ার কেন্দ্র পরিচালনা করছিলেন। সেখানে বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণরা এসে অনলাইন জুয়ায় অংশ নিতেন। পাশাপাশি বিভিন্ন উপায়ে মানুষকে অনলাইন জুয়ায় সম্পৃক্ত করতেও তারা উৎসাহিত করতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার কোথাও অনলাইন জুয়ার কার্যক্রমের তথ্য পেলে তাৎক্ষণিক অভিযান চালানো হবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

নওগাঁ সদর উপজেলায় বিশেষ অভিযানে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) সদর থানার পার নওগাঁ সর্দারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আবু সাঈদ মোল্লা ওরফে রাজন (৩১), নাহিদ হাসান (৩০), মশিউর রহমান (৩১) এবং আরিফ হোসেনকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ওই এলাকায় একটি ছোট পরিসরের অনলাইন জুয়ার কেন্দ্র পরিচালনা করছিলেন। সেখানে বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণরা এসে অনলাইন জুয়ায় অংশ নিতেন। পাশাপাশি বিভিন্ন উপায়ে মানুষকে অনলাইন জুয়ায় সম্পৃক্ত করতেও তারা উৎসাহিত করতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার কোথাও অনলাইন জুয়ার কার্যক্রমের তথ্য পেলে তাৎক্ষণিক অভিযান চালানো হবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ