ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উত্তরা ১৩ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন বিপুলসংখ্যক মানুষ

 নিজস্ব প্রতিবেদক:
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ : ১২ জুলাই ২০২৬

উত্তরা ১৩ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন বিপুলসংখ্যক  মানুষ

ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক মঞ্চের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় এবং উত্তরা ইউনাইটেড ক্লাবের উদ্যোগে শনিবার (১১ জুলাই) এ ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে এলাকার বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয়সহ বিভিন্ন সাধারণ ও জটিল রোগের বিষয়ে পরামর্শ প্রদান করেন।

মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে ৫১ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক মঞ্চের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী

অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া বলেন, "মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। এলাকার সর্বস্তরের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন নাগরিক মঞ্চ সবসময় পাশে থাকবে। আগামীতেও ওয়ার্ডবাসীর কল্যাণে এ ধরনের সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, সুশৃঙ্খল পরিবেশে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়মিত আয়োজনেরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সচেতন নাগরিক মঞ্চের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। তারা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উত্তরা ১৩ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন বিপুলসংখ্যক মানুষ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক মঞ্চের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় এবং উত্তরা ইউনাইটেড ক্লাবের উদ্যোগে শনিবার (১১ জুলাই) এ ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে এলাকার বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয়সহ বিভিন্ন সাধারণ ও জটিল রোগের বিষয়ে পরামর্শ প্রদান করেন।

মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে ৫১ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক মঞ্চের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী

অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া বলেন, "মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। এলাকার সর্বস্তরের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন নাগরিক মঞ্চ সবসময় পাশে থাকবে। আগামীতেও ওয়ার্ডবাসীর কল্যাণে এ ধরনের সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, সুশৃঙ্খল পরিবেশে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়মিত আয়োজনেরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সচেতন নাগরিক মঞ্চের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। তারা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ