পটুয়াখালীর বাউফল পৌর শহরে দরবেশ আলী মিয়া সড়কের একটি বাসা থেকে মোছা. ইসরাত জাহান নিশি (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কক্ষের দরজা ভেঙে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
নিহত ইসরাত জাহান ভোলা জেলার বোরহানউদ্দিনের দেউলা মোল্লারহাট এলাকার মো. নাসির উদ্দিনের মেয়ে এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মো. মনির হোসেন ঢালীর স্ত্রী।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মনির হোসেন চলতি বছর ১৪ এপ্রিল ২০২৬ পারিবারিকভাবে ইসরাত জাহানকে বিয়ে করে। গত ২৬ জুন ইসরাত স্বামীর নিজ বসতঘর বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসায় ওঠেন। মনির হোসেন আগামী ২৪ জুলাই ২০২৬ যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল।
স্বামী মনির হোসেন জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে তারা একই কক্ষে ঘুমাতে যান। রাত প্রায় ১টায় ইসরাত প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে কক্ষ থেকে বের হয়ে পাশে অবস্থিত অন্য একটি কক্ষে প্রবেশ করে এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। স্বামী মনির ঐ কক্ষ থেকে বের হওয়ার জন্য অনেক ডাকাডাকি করলে স্ত্রী নিশি জানান, আজ তিনি একাই এ রুমে ঘুমাতে চান। সকালে পূণরায় ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
কান্নাজড়িত কণ্ঠে মনির হোসেন বলেন, প্রথমে ২৮ জুন ২০২৬ যুক্তরাষ্ট্রে ফেরার টিকিট কাটা ছিল। স্ত্রী বাউফলে আসায় সেই টিকিট বাতিল করে ২৪ জুলাই ২০২৬ নতুন টিকিট করা হয়। তার ধারণা, তিনি (স্বামী) যুক্তরাষ্ট্রে ফিরে গেলে তাকে (স্ত্রী) ভুলে যাবেন, এমন আশঙ্কা থেকে ইসরাত কয়েকদিন ধরে মানসিকভাবে অস্থির ও হতাশায় ভুগছিলেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন