ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেবীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্ৰেপ্তার

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে লটকনের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৈদ্যনাথ রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও আরেক শিশুকে একই কৌশলে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (১০ জুলাই) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। একই দিন দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে বোদা এলাকায় আত্মগোপনের চেষ্টাকালে অভিযুক্ত বৈদ্যনাথ রায়কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বৈদ্যনাথ রায় উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট বৈরাগীপাড়া এলাকার রামচরণ রায়ের ছেলে। অভিযোগ ওঠার পর থেকেই তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে আমেনা আক্তার (ছদ্মনাম) নামে এক শিশুকে লটকন দেওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান বৈদ্যনাথ। পরে সেখানে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে।

ভুক্তভোগী শিশুর মা জানান, দীর্ঘ সময় মেয়েকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজ শুরু করেন। এ সময় এলাকার কয়েকজন শিশু জানান, বৈদ্যনাথ তাকে নিজের ঘরের দিকে নিয়ে গেছেন। প্রথমবার খুঁজেও মেয়েকে না পেলেও দ্বিতীয়বার গেলে অভিযুক্তের ভাতিজা সুনীল (ছদ্মনাম) জানান, শিশুটিকে টয়লেটে আটকে রাখা হয়েছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই শিশুটি বিষয়টি স্পষ্টভাবে বলতে পারেনি। তবে শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর অসুস্থ হয়ে পড়ে এবং ঠিকভাবে হাঁটতে না পারায় বিকেলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানিয়া জাহান সুকন্যা প্রাথমিক পরীক্ষার পর যৌন নিপীড়নের আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এটাই প্রথম ঘটনা নয়। মাত্র এক সপ্তাহ আগে একই এলাকার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিন্দু রানী (ছদ্মনাম) নামের আট বছর বয়সী আরেক শিশুকেও একইভাবে লটকনের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বৈদ্যনাথ। পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়।

ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী সেলিনা আক্তার বলেন, অভিযুক্তের ভাতিজাসহ কয়েকজন শিশু ঘটনাটি দেখে ফেলায় প্রথমে তাদের টাকা দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এতে রাজি না হলে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেবীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্ৰেপ্তার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ