ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টঙ্গীতে সংঘর্ষে গ্রীন ইউনিভার্সিটির ছাত্র হাসিব নিহত, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬

টঙ্গীতে সংঘর্ষে গ্রীন ইউনিভার্সিটির ছাত্র হাসিব নিহত, গ্রেফতার ১
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) নামে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিবের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পাগাড় সালামের আটার কল এলাকার জামতলা সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তি একই এলাকার আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেন (৪৫)। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার রাতে আকাশ, অনিক ও হাসিবের সঙ্গে জোবায়ের হোসেনের পক্ষের লোকজনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় প্রতিপক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জোবায়ের হোসেনকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টঙ্গীতে সংঘর্ষে গ্রীন ইউনিভার্সিটির ছাত্র হাসিব নিহত, গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) নামে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিবের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পাগাড় সালামের আটার কল এলাকার জামতলা সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তি একই এলাকার আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেন (৪৫)। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার রাতে আকাশ, অনিক ও হাসিবের সঙ্গে জোবায়ের হোসেনের পক্ষের লোকজনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় প্রতিপক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জোবায়ের হোসেনকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ