ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন স্ত্রী
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বামীকে বিদ্যুতের সংস্পর্শ থেকে ছাড়াতে গিয়ে স্ত্রীও বিদ্যুতায়িত হন। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বলদিপাড়া এলাকার আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গিয়ে আবু সাইয়েদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে দ্রুত এগিয়ে যান তার স্ত্রী রাবেয়া বেগম। স্বামীকে বিদ্যুতের সংস্পর্শ থেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই আবু সাইয়েদের মৃত্যু হয়। পরে রাবেয়া বেগমও মারা যান।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন স্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বামীকে বিদ্যুতের সংস্পর্শ থেকে ছাড়াতে গিয়ে স্ত্রীও বিদ্যুতায়িত হন। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বলদিপাড়া এলাকার আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গিয়ে আবু সাইয়েদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে দ্রুত এগিয়ে যান তার স্ত্রী রাবেয়া বেগম। স্বামীকে বিদ্যুতের সংস্পর্শ থেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই আবু সাইয়েদের মৃত্যু হয়। পরে রাবেয়া বেগমও মারা যান।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ