পটুয়াখালীর কুয়াকাটায় ফরেস্ট রিজার্ভ সংলগ্ন গঙ্গামতি সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা রয়েছে।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ও মনির জানান, মঙ্গলবার বিকেলের দিকে কয়েকজন সৈকতে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি কুয়াকাটা নৌ-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সমুদ্রে নিখোঁজ কোনো ব্যক্তি বা ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলের হতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গঙ্গামতি এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন