ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের চক মানিক মণ্ডলপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে আব্দুল মালেক (২৭), নয়ন ইসলাম (২৩) ও জালাল মণ্ডল (৪০) নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জালাল মণ্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন। একই আইনে আব্দুল মালেক ও নয়ন ইসলামকে ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

একই রাতে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে পৃথক অভিযানে মাদক সেবনের সময় মোমিনুল ইসলাম (২৭) নামে আরও একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুন-নবী বলেন, "মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের চক মানিক মণ্ডলপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে আব্দুল মালেক (২৭), নয়ন ইসলাম (২৩) ও জালাল মণ্ডল (৪০) নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জালাল মণ্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন। একই আইনে আব্দুল মালেক ও নয়ন ইসলামকে ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

একই রাতে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে পৃথক অভিযানে মাদক সেবনের সময় মোমিনুল ইসলাম (২৭) নামে আরও একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুন-নবী বলেন, "মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ