বান্দরবানের আলীকদম উপজেলায় এক স্কুলপড়ুয়া ছাত্রীকে অপহরণের অভিযোগে বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর বাবা, আলীকদম উপজেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি মো. সৈয়দ আলম অভিযোগ করেছেন, তার নবম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী কন্যাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করার পর জোরপূর্বক অপহরণ করা হয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
মামলার এজাহার অনুযায়ী, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সায়মন সৈয়দ শোভা স্কুলে যাতায়াতের সময় অভিযুক্ত আনোয়ারুল ইসলাম মামুন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। পরিবারের পক্ষ থেকে এ ধরনের আচরণে আপত্তি জানানো হলেও তিনি তা অব্যাহত রাখেন এবং জোরপূর্বক বিয়ের হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ৮ জুন সকালে ছাত্রীটি স্কুলে যাওয়ার পথে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে আনোয়ারুল ইসলাম মামুনসহ মোট আটজন তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওই দিনই মেয়ের সন্ধান না পেয়ে তার বাবা আলীকদম থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ৪ জুলাই অপহরণের অভিযোগে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়।
মো. সৈয়দ আলম দাবি করেন, এখনো তার মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি তদন্তে গাফিলতির অভিযোগ তুলে দ্রুত ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।
অভিযোগ প্রসঙ্গে বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন বলেন, অভিযুক্ত আনোয়ারুল ইসলাম মামুনের দলীয় পদ বর্তমানে স্থগিত রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানতে পুলিশের তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন