প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের সদস্যদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন