ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬

রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা
ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ওই আবেদন মঞ্জুর করে আশিকা সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৬ জুন একই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তার প্রথম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৯ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ এবং সংশ্লিষ্ট কয়েকজন সদস্য পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিরপুর-১ এলাকায় অ্যাপেক্স ভবনের পাশের বাটা শোরুমের সামনে সড়কে সমাবেশ ও মিছিল করেন। অভিযোগ অনুযায়ী, বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই কর্মসূচি পালন করা হয়, যা স্থানীয় জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় সেদিনই মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ওই আবেদন মঞ্জুর করে আশিকা সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৬ জুন একই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তার প্রথম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৯ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ এবং সংশ্লিষ্ট কয়েকজন সদস্য পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিরপুর-১ এলাকায় অ্যাপেক্স ভবনের পাশের বাটা শোরুমের সামনে সড়কে সমাবেশ ও মিছিল করেন। অভিযোগ অনুযায়ী, বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই কর্মসূচি পালন করা হয়, যা স্থানীয় জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় সেদিনই মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ