জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা, বাংলাদেশ সচিবালয়ের ৩০ জুন ২০২৬ তারিখের ৪৯৫ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী সারা দেশের সঙ্গে সমন্বয় রেখে ত্রিশালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে সারা বছর ত্রিশালে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুলসংগীত পরিবেশনা এবং নজরুল মেলাসহ নানা কর্মসূচি আয়োজন করা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন