দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
(০২ জুলাই) বৃহস্পতিবার সকালে পরিদর্শনকালে তিনি কেন্দ্রের পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিনা তা খোঁজ নেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার ১০টি এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থী ছিল ১,৫০৯ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ১,৪৩৪ জন এবং অনুপস্থিত ছিল ৭৫ জন।
এ সময় কেন্দ্র সচিব, দায়িত্বরত শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ইউএনও বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”
পরিদর্শনের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক, কেন্দ্র সচিব, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন