ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তার সফরের চূড়ান্ত সূচি এখনো নির্ধারণ হয়নি।

এনসিপি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১ জুলাই) তার ভিসা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে বিমানের টিকিট সংগ্রহের প্রক্রিয়া চলছে।

একই অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলও ইরান সফরে যাচ্ছে। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে আরও রয়েছেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী ও এস এম খালিদুজ্জামান।

দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত হন।

তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও জন্মস্থান মাশহাদে ধারাবাহিকভাবে জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এই কর্মসূচিতে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে এটি সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তার সফরের চূড়ান্ত সূচি এখনো নির্ধারণ হয়নি।

এনসিপি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১ জুলাই) তার ভিসা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে বিমানের টিকিট সংগ্রহের প্রক্রিয়া চলছে।

একই অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলও ইরান সফরে যাচ্ছে। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে আরও রয়েছেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী ও এস এম খালিদুজ্জামান।

দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত হন।

তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও জন্মস্থান মাশহাদে ধারাবাহিকভাবে জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এই কর্মসূচিতে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে এটি সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ