ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সারোয়ার আহম্মেদ

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
প্রকাশ : ০১ জুলাই ২০২৬

জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সারোয়ার আহম্মেদ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান  জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক সারোয়ার আহম্মেদ সম্প্রতি অনুষ্ঠিত গভর্নিং বডির সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

তার এই নির্বাচনের খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন,তার দক্ষ নেতৃত্ব, শিক্ষাবান্ধব মনোভাব এবং সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।

সারোয়ার আহম্মেদ দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজকল্যাণসহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

নবনির্বাচিত সভাপতি সারোয়ার আহমেদ বলেন, জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এলাকার ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম ভিত্তি। শিক্ষার মানোন্নয়ন,অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং একটি নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই। একই সাথে স্কুলের উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচন করায়  কিশোরগঞ্জ দুই আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন কে স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অবিভাবক ও স্কুল কর্তৃপক্ষ ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সারোয়ার আহম্মেদ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ