ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আগামীর শিক্ষা ব্যবস্থা কেমন হবে জানালেন উপদেষ্টা মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬

আগামীর শিক্ষা ব্যবস্থা কেমন হবে জানালেন উপদেষ্টা মাহদী আমিন
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে শিক্ষা কারিকুলামে বড় পরিবর্তন আনা হচ্ছে। নতুন পরিকল্পনায় পুথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াকে গুরুত্ব দেওয়া হবে এবং সহশিক্ষা কার্যক্রমকে পুরো শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে।

তিনি আরও জানান, কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকেই এ বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া শুরু হয়েছে, পরে ধাপে ধাপে তা প্র্যাকটিক্যাল পর্যায়ে নেওয়া হবে। পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষাও পর্যায়ক্রমে চালু করা হবে।

মাহদী আমিন বলেন, শিক্ষাব্যবস্থাকে ৩৬০ ডিগ্রি একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের আগ্রহ অনুযায়ী বিকাশের সুযোগ পাবে। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ককে আরও বন্ধুসুলভ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি আরও জানান, নৈতিকতা, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার মতো দক্ষতা অর্জনের দিকেও গুরুত্ব দেওয়া হবে। তবে এসব পরিবর্তন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার গঠনের পর স্বল্প সময়ে বড় ধরনের কারিকুলাম পরিবর্তন সম্ভব হয়নি। আগামী শিক্ষাবর্ষে সীমিত সময়ের কারণে নতুন বই ছাপানোও চ্যালেঞ্জিং হবে, তবে পরবর্তী শিক্ষাবর্ষে নতুন উদ্যোগ শুরু করার পরিকল্পনা রয়েছে।

এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরীক্ষা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। সরকার চাইছে একটি শান্ত, স্বতঃস্ফূর্ত ও ভীতি-হীন পরিবেশে পরীক্ষা সম্পন্ন হোক। এ জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও দাবি করেন, এসএসসি পরীক্ষার মতো এবারও নকল ও প্রশ্নফাঁসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ লাখ ৬৯ হাজার, যেখানে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের চেয়ে বেশি বলে জানান তিনি। পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আগামীর শিক্ষা ব্যবস্থা কেমন হবে জানালেন উপদেষ্টা মাহদী আমিন

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ