ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (১ জুলাই) আরএমপি সদর দপ্তরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিটি আরএমপি সদর দপ্তর থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রাজশাহী মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতেও জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, ১৯৯২ সালের ১ জুলাই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে আরএমপি মহানগরবাসীর জানমাল রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (১ জুলাই) আরএমপি সদর দপ্তরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিটি আরএমপি সদর দপ্তর থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রাজশাহী মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতেও জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, ১৯৯২ সালের ১ জুলাই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে আরএমপি মহানগরবাসীর জানমাল রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ