চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এক সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। Learning Acceleration in Secondary Education (LAISE) Project-এর আওতায় আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আজকের একটি গাছ আগামী দিনের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে এবং বিদ্যালয় ভিত্তিক সবুজায়ন কার্যক্রম আরও জোরদার করতে হবে। শিক্ষিকা রুমা দেবী ও শিফা ম্যাডামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অতিরিক্ত ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন। এছাড়া আরো বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মো. একরামুল হক ও সাইদুল ইসলাম। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর উদ্যোগ। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন