সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) নবায়ন অথবা কর্মসংস্থান সেবা (সার্ভিস) স্থানান্তরের জন্য নিয়োগকর্তাদের মাত্র একদিন সময় দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত কিউয়া (Qiwa) প্ল্যাটফর্ম।
আগামী ১ জুলাই থেকে নতুন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হচ্ছে। এজন্য ৩০ জুনের মধ্যেই প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করতে কোম্পানিগুলোকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট নবায়ন বা সেবা স্থানান্তরের কাজ শেষ না হলে যোগ্য কর্মীদের নাম স্বয়ংক্রিয়ভাবে নিয়োগকর্তার রেকর্ড থেকে বাদ যাবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বড় ধরনের আর্থিক দায়ও বহন করতে হতে পারে।
কিউয়া জানিয়েছে, যেসব প্রবাসী শ্রমিকের ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি আগে শেষ হয়েছে, আগামী ১ জুলাই থেকে তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে কোম্পানির রেকর্ড থেকে অপসারণ করা হবে। তবে নাম বাদ গেলেও কর্মী কোম্পানির তালিকায় থাকা সময় পর্যন্ত যেসব ফি বা আর্থিক দায় জমা হয়েছে, সেগুলো পরিশোধের দায়িত্ব সংশ্লিষ্ট কোম্পানিরই থাকবে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো শ্রমিকের আকামার মেয়াদ যদি এখনও ১৮০ দিন বা তার বেশি অবশিষ্ট থাকে, তাহলে ওয়ার্ক পারমিট নবায়ন না হলেও আপাতত তার নাম রেকর্ড থেকে বাদ দেওয়া হবে না। কিন্তু আকামার মেয়াদ ১৮০ দিনের কম থাকলে কর্মীর বৈধ অবস্থান বজায় রাখতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট এবং আকামা, উভয়ই নবায়ন করতে হবে।
সম্ভাব্য জটিলতা এড়াতে কিউয়া নিয়োগকর্তাদের ৩০ জুনের আগেই সব বকেয়া ফি পরিশোধ এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন বা সেবা স্থানান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।
পাশাপাশি, সব কর্মীর আইনি অবস্থান সময়মতো নিয়মিত করারও পরামর্শ দেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে প্রশাসনিক জটিলতা, আইনি সমস্যা এবং বড় অঙ্কের জরিমানার ঝুঁকি এড়ানো সম্ভব হবে।
সূত্র: সামা টিভি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন