ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৮ অপরাধী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, এলাকাভিত্তিক অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি দল নিয়মিত ও বিশেষ অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ওই ১৮ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও আদালতের পরোয়ানাভুক্ত আসামীরা রয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন— মো. জুয়েল মিয়া (৩৩), কেরামা চাকমা (৪৪), লেউমং চাকমা (৪৪), লেড়াইয়া চাকমা (২৪), চামিয়া চাকমা (২৯), এস এম মশিউর রহমান (৬০), মো. জুয়েল মিয়া (৩০), মঞ্জুর মোর্শেদ রিপন চৌধুরী (৩৫), ইব্রাহিম রুদ্ধ (২৩), মাসুম আহম্মেদ (২৫), মো. নুরুজ্জামান মিয়া (১৯), মো. ইমাম (২৩), মো. আঃ রাজ্জাক (৩১), মো. হৃদয় (২০), মো. আসিফ (২০), মো. রবিন হাওলাদার (২১), রাসেল মিয়া (২০) ও স্বাধীন (২০)।

যাত্রাবাড়ী থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৮ অপরাধী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, এলাকাভিত্তিক অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি দল নিয়মিত ও বিশেষ অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ওই ১৮ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও আদালতের পরোয়ানাভুক্ত আসামীরা রয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন— মো. জুয়েল মিয়া (৩৩), কেরামা চাকমা (৪৪), লেউমং চাকমা (৪৪), লেড়াইয়া চাকমা (২৪), চামিয়া চাকমা (২৯), এস এম মশিউর রহমান (৬০), মো. জুয়েল মিয়া (৩০), মঞ্জুর মোর্শেদ রিপন চৌধুরী (৩৫), ইব্রাহিম রুদ্ধ (২৩), মাসুম আহম্মেদ (২৫), মো. নুরুজ্জামান মিয়া (১৯), মো. ইমাম (২৩), মো. আঃ রাজ্জাক (৩১), মো. হৃদয় (২০), মো. আসিফ (২০), মো. রবিন হাওলাদার (২১), রাসেল মিয়া (২০) ও স্বাধীন (২০)।

যাত্রাবাড়ী থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ