গাইবান্ধার সাদুল্লাপুরে মক্তবে পড়তে গিয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেন (২২) নামে এক মুয়াজ্জিনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সকালে তাকে গাইবান্ধার আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামত বাগচী আকন্দপাড়া জামে মসজিদের মক্তবে এ ঘটনা ঘটে।
আটক মনির হোসেন স্থানীয় আকন্দপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। তিনি একই এলাকার মিলন মিয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার বিকেলে মক্তবের পাঠ শেষে অন্য সব শিক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপর কৌশলে সাত বছর বয়সী ওই শিশুকে মক্তবেই আটকে রেখে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করেন অভিযুক্ত মুয়াজ্জিন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।
পরে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনির হোসেনকে হেফাজতে নেয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব জানান, শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মনির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন