ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সালিশ থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৬

সালিশ থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় জমিজমা সংক্রান্ত একটি সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় পান্নু ফকির (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হত্যার পর তার মরদেহ সড়কের ওপর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামে সড়কের ওপর পান্নু ফকিরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত পান্নু ফকির উপজেলার কুমারকান্দা গ্রামের রহমান ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে জমিজমা সংক্রান্ত একটি সালিশ বৈঠকে অংশ নিয়েছিলেন পান্নু ফকির। বৈঠক শেষে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাস্তার পাশের একটি পাটখেতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে হত্যাকারীরা মরদেহ সড়কের ওপর ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সকালে পথচারীরা মরদেহ দেখতে পেলে খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে।”

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটখেতে হত্যার পর মরদেহ সড়কের ওপর ফেলে রাখা হয়েছে। নিহতের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সালিশ থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ