ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নবাবগঞ্জে সচেতনতা বৃদ্ধির লক্ষে দুর্নীতি বিরোধী বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “দুর্নীতি বিরোধী বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

(২৪জুন) বুধবার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় দুর্নীতির কুফল, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীরা তাদের যুক্তি উপস্থাপন করে।

বিচারকমণ্ডলী শিক্ষার্থীদের যুক্তি, উপস্থাপনা ও বিষয়বস্তুর ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচন করেন।প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। 

প্রধান অতিথি ইউএনও বিধান কান্তি হালদার বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নবাবগঞ্জে সচেতনতা বৃদ্ধির লক্ষে দুর্নীতি বিরোধী বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “দুর্নীতি বিরোধী বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

(২৪জুন) বুধবার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় দুর্নীতির কুফল, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীরা তাদের যুক্তি উপস্থাপন করে।

বিচারকমণ্ডলী শিক্ষার্থীদের যুক্তি, উপস্থাপনা ও বিষয়বস্তুর ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচন করেন।প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। 

প্রধান অতিথি ইউএনও বিধান কান্তি হালদার বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ