ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধামইরহাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

ধামইরহাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নওগাঁর ধামইরহাটে ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, তিনবারের সাবেক সংসদ সদস্য ও নওগাঁ জেলা বিএনপির নির্বাচিত সাবেক সভাপতি মো. সামসুজ্জোহা খানের দুই উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের বিশাল মোটরসাইকেল শো-ডাউনের কর্মসূচি ছিল। কিন্তু বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে ২৯ নভেম্বর সকাল নয়টায় সরকারি এম এম কলেজ মাঠে সমবেত হওয়া কর্মীদের শো-ডাউন কর্মসূচি দোয়া মাহফিলে পরিণত হয়।

উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের আহ্বানে কর্মসূচি স্থগিত করে হাজার হাজার নেতাকর্মী দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে খোলা আকাশের নিচে দু'হাত উঠিয়ে মোনাজাত করা হয়। মাওলানা নুরুজ্জামান হোসেনের পরিচালনায় এই দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, সাবেক সাংগঠনিক মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মুনসুর আলী, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভিসহ আটটি ইউনিয়ন ও পৌরসভার সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধামইরহাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

নওগাঁর ধামইরহাটে ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, তিনবারের সাবেক সংসদ সদস্য ও নওগাঁ জেলা বিএনপির নির্বাচিত সাবেক সভাপতি মো. সামসুজ্জোহা খানের দুই উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের বিশাল মোটরসাইকেল শো-ডাউনের কর্মসূচি ছিল। কিন্তু বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে ২৯ নভেম্বর সকাল নয়টায় সরকারি এম এম কলেজ মাঠে সমবেত হওয়া কর্মীদের শো-ডাউন কর্মসূচি দোয়া মাহফিলে পরিণত হয়।

উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের আহ্বানে কর্মসূচি স্থগিত করে হাজার হাজার নেতাকর্মী দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে খোলা আকাশের নিচে দু'হাত উঠিয়ে মোনাজাত করা হয়। মাওলানা নুরুজ্জামান হোসেনের পরিচালনায় এই দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, সাবেক সাংগঠনিক মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মুনসুর আলী, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভিসহ আটটি ইউনিয়ন ও পৌরসভার সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ