ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছেন শহীদ ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছেন শহীদ ওসমান হাদি
ছবি: সংগৃহীত

সম্প্রতি ‘পাঠ্যবইয়ে ওসমান হাদির বীরত্বগাথা থাকছে না’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বুধবার (২৪ জুন) এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন এনসিটিবির শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. এ কে এম মাসুদুল হক।

তিনি বলেন, ওসমান হাদিকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত না করার খবরটি পুরোপুরি বিভ্রান্তিকর। তবে আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে তার বিষয়ে কোনো নতুন সংযোজন থাকছে না। কারণ, ওই শিক্ষাবর্ষের বইয়ের সম্পাদনা ও চূড়ান্তকরণের কাজ ইতোমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে।

ড. মাসুদুল হক জানান, নতুন শিক্ষাক্রমের আওতায় ২০২৮ শিক্ষাবর্ষ থেকে ওসমান হাদির বীরত্ব ও আত্মত্যাগের বিষয়টি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৮ সালের পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে শহীদ তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, একই ধরনের বিন্যাসে শহীদ ওসমান হাদিকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ফলে পাঠ্যবইয়ে ওসমান হাদির বীরত্বগাথা স্থান পাচ্ছে না বলে যে তথ্য ছড়িয়েছে, বাস্তবে তা সঠিক নয়। বিষয়টি কেবল সময়সূচির কারণে ২০২৭ সালের পরিবর্তে ২০২৮ শিক্ষাবর্ষে বাস্তবায়িত হবে বলে জানিয়েছে এনসিটিবি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছেন শহীদ ওসমান হাদি

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্প্রতি ‘পাঠ্যবইয়ে ওসমান হাদির বীরত্বগাথা থাকছে না’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বুধবার (২৪ জুন) এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন এনসিটিবির শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. এ কে এম মাসুদুল হক।

তিনি বলেন, ওসমান হাদিকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত না করার খবরটি পুরোপুরি বিভ্রান্তিকর। তবে আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে তার বিষয়ে কোনো নতুন সংযোজন থাকছে না। কারণ, ওই শিক্ষাবর্ষের বইয়ের সম্পাদনা ও চূড়ান্তকরণের কাজ ইতোমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে।

ড. মাসুদুল হক জানান, নতুন শিক্ষাক্রমের আওতায় ২০২৮ শিক্ষাবর্ষ থেকে ওসমান হাদির বীরত্ব ও আত্মত্যাগের বিষয়টি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৮ সালের পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে শহীদ তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, একই ধরনের বিন্যাসে শহীদ ওসমান হাদিকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ফলে পাঠ্যবইয়ে ওসমান হাদির বীরত্বগাথা স্থান পাচ্ছে না বলে যে তথ্য ছড়িয়েছে, বাস্তবে তা সঠিক নয়। বিষয়টি কেবল সময়সূচির কারণে ২০২৭ সালের পরিবর্তে ২০২৮ শিক্ষাবর্ষে বাস্তবায়িত হবে বলে জানিয়েছে এনসিটিবি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ