ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। মঙ্গলবার (২৩ জুন) সংসদ ভবনস্থ বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সুইস রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে দেশটিতে সুইস বিনিয়োগ আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন সুইস রাষ্ট্রদূত।

বৈঠকে রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতি এবং এসব বিষয়ে বিরোধী দল ও নাগরিক সমাজের গঠনমূলক ভূমিকা নিয়েও মতবিনিময় হয়। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান নবায়নযোগ্য জ্বালানি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন খাতে সুইজারল্যান্ডকে আরও সক্রিয় সহযোগিতার আহ্বান জানান।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ