রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার মা তানিয়া আক্তার। একই সঙ্গে মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাফরুল থানা পুলিশও।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন রাত সোয়া ১টার দিকে ইব্রাহিমপুর এলাকায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাফির ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার পথরোধ করে মাথার ডান পাশে ইট দিয়ে সজোরে আঘাত করে।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা ও ময়মনসিংহ থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২) নামে দুজনের পরিচয় জানা গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা মাদক ব্যবসা ও পূর্বশত্রুতার জেরে এই হামলায় জড়িত।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার জানান, পারভেজ একসময় রাফিদের বাসার ভাড়াটে ছিলেন। পরে মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। ঘটনার দিন পারভেজ, কালু, বাবু ও তাদের আরেক সহযোগী আমিন পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে রাফির ওপর হামলা চালায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার পর দুর্বৃত্তরা আহত রাফিকে একটি অটোরিকশায় তুলে দেয় এবং তার মোটরসাইকেলটি নিয়ে যায়। পরে তারা ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন