নড়াইল সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২১ জুন) রাতে ঘটনাটি ঘটে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামে।
নিহত গৃহবধূ মোসা. মুন্নি বেগম (২০)। তিনি ওই গ্রামের শাকিল কাজীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সন্ধ্যার পর ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘরের আড়ার সঙ্গে মুন্নি বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় নড়াইল সদর হাসপাতাল মর্গে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ বিষয়টি তদন্ত করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন