ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রংপুরে ৮৫৫ পিস ইয়াবা জব্দ, একজন আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬

রংপুরে ৮৫৫ পিস ইয়াবা জব্দ, একজন আটক
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর মোহাম্মদ হুমায়ুন কবির (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২২ জুন) দুপুরে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রবিবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের উল্লাগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৮৫৫ পিস ইয়াবা জব্দসহ নুর মোহাম্মদ হুমায়ুন কবিরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি ওই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে বলে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তার বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রংপুরে ৮৫৫ পিস ইয়াবা জব্দ, একজন আটক

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর মোহাম্মদ হুমায়ুন কবির (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২২ জুন) দুপুরে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রবিবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের উল্লাগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৮৫৫ পিস ইয়াবা জব্দসহ নুর মোহাম্মদ হুমায়ুন কবিরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি ওই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে বলে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তার বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ