ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লোহাগাড়ায় লাইব্রেরিতে ঢুকে ২ লাখ টাকা ও ৮ মোবাইল লুট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬

লোহাগাড়ায় লাইব্রেরিতে ঢুকে ২ লাখ টাকা ও ৮ মোবাইল লুট
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় ক্রেতা সেজে একটি লাইব্রেরিতে ঢুকে নগদ ২ লাখ টাকা ও ৮টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (২১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের খাঁনহাট বাজারের ইসলামিয়া লাইব্রেরিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আহমদ শফি জানান, প্রতিদিনের মতো তিনি সকালে দোকান খুলে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর তিনজন অচেনা ব্যক্তি দোকানে এসে বিভিন্ন পণ্য দেখতে চান এবং ফটোকপির কাজ করতে বলেন। সেই ব্যস্ততার সুযোগে ক্যাশের নিচে রাখা ব্যবসার মূলধনের ২ লাখ টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোনসহ মোট ৮টি মোবাইল সেট থাকা ব্যাগটি কৌশলে নিয়ে দ্রুত সরে পড়ে তারা।

তিনি আরও বলেন, চুরি হওয়া অর্থই ছিল তার ব্যবসার মূলধন। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ঘটনার পর স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ভুক্তভোগীর অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় লাইব্রেরিতে ঢুকে ২ লাখ টাকা ও ৮ মোবাইল লুট

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়ায় ক্রেতা সেজে একটি লাইব্রেরিতে ঢুকে নগদ ২ লাখ টাকা ও ৮টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (২১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের খাঁনহাট বাজারের ইসলামিয়া লাইব্রেরিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আহমদ শফি জানান, প্রতিদিনের মতো তিনি সকালে দোকান খুলে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর তিনজন অচেনা ব্যক্তি দোকানে এসে বিভিন্ন পণ্য দেখতে চান এবং ফটোকপির কাজ করতে বলেন। সেই ব্যস্ততার সুযোগে ক্যাশের নিচে রাখা ব্যবসার মূলধনের ২ লাখ টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোনসহ মোট ৮টি মোবাইল সেট থাকা ব্যাগটি কৌশলে নিয়ে দ্রুত সরে পড়ে তারা।

তিনি আরও বলেন, চুরি হওয়া অর্থই ছিল তার ব্যবসার মূলধন। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ঘটনার পর স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ভুক্তভোগীর অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ