নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় জমি বিক্রি ও ধার দেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে পারভীন বেগম (৩০) নামের এক গার্মেন্টস কর্মীকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতের পরিবার দাবি করেছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে পারভীন একটি অডিও বার্তা পাঠিয়েছিলেন, যেখানে তিনি তার ভাতিজিকে নিজের মৃত্যুর জন্য দায়ী করেন।
গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত পারভীন ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর শিবাগ্রামের বাসিন্দা ফয়জুল হক পাটোয়ারীর মেয়ে। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে নারায়ণগঞ্জে গার্মেন্টসে চাকরি করছিলেন।
পরিবারের দাবি অনুযায়ী, নিজের উপার্জনের টাকা দিয়ে পারভীন গ্রামের বাড়িতে ৬ শতাংশ জমি কিনেছিলেন। সেই জমির দেখাশোনার দায়িত্বে ছিলেন তার ভাতিজি লতা, যিনি একই বাসায় থাকতেন। এছাড়া বিয়ে ও চিকিৎসাসহ বিভিন্ন খরচের কথা বলে লতা প্রায় ৩ লাখ টাকা ধার নেয় বলে অভিযোগ করা হয়েছে।
স্বজনদের ভাষ্য, সম্প্রতি পারভীন জমি বিক্রি এবং ধার নেওয়া টাকা ফেরত চাইলে লতা ও তার স্বামী মনিরের সঙ্গে বিরোধ শুরু হয়। এরপরই তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয় এবং একপর্যায়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ।
নিহতের বড় বোন জোছনা বেগম বলেন, মৃত্যুর কিছুক্ষণ আগে পারভীন একটি অডিও বার্তায় স্পষ্টভাবে জানিয়েছেন, তাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হচ্ছে এবং তার মৃত্যুর জন্য লতাই দায়ী।
এদিকে পরিবারের অভিযোগ, মৃত্যুর পর ঘটনাটি আড়াল করার চেষ্টা করা হয়। একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার কথা বলে পরে দ্রুত অ্যাম্বুলেন্সে মরদেহ ভোলার চরফ্যাশনে পাঠানো হয়। পরে পরিবারের সন্দেহ হলে তারা দাফন স্থগিত করে থানায় খবর দেয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
চরফ্যাশন থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনাস্থল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হওয়ায় মূল তদন্ত ও আইনগত ব্যবস্থা ওই থানাই নেবে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন