ঢাকাসহ সারা দেশের জন্য পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২০ জুন) সকাল ৯টা থেকে শুরু হয়ে আগামী ১২০ ঘণ্টার এই পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রোববার (২১ জুন) দেশের প্রায় সব বিভাগেই অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। সোমবার (২২ জুন) ও মঙ্গলবার (২৩ জুন) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ওই দুই দিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। দেশের অন্যান্য অংশেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। বুধবার (২৪ জুন) আবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। বর্ধিত পূর্বাভাসে জানানো হয়েছে, পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
বিষয় : আবহাওয়া

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন