ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অবৈধভাবে পরিবহনকৃত চিনির বড় চালান উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৬

অবৈধভাবে পরিবহনকৃত চিনির বড় চালান উদ্ধার, আটক ২
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে পরিবহন করা বিপুল পরিমাণ চিনি ও একটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্য এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত চিনিগুলো অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। অভিযানে আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ কোস্টগার্ড জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং শুল্ক ফাঁকি রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অবৈধভাবে পরিবহনকৃত চিনির বড় চালান উদ্ধার, আটক ২

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে পরিবহন করা বিপুল পরিমাণ চিনি ও একটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্য এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত চিনিগুলো অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। অভিযানে আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ কোস্টগার্ড জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং শুল্ক ফাঁকি রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ