ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যশোরে ঝটিকা অভিযানে অস্ত্র উদ্ধার, যুবক গ্রেফতার

ছবি : প্রতিনিধি

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিমের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুন ২০২৬ ইং রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর এলাকার যশোর কলেজ রোডের হোসেন মোল্লার বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর এক ব্যক্তি দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়।

এরপর জেলা গোয়েন্দা শাখা যশোরের উপ-পরিদর্শক (নিঃ) মোঃ সামিউল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের তৎপরতায় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ রাহাত হোসেন (৩০)। তিনি যশোর জেলার কোতয়ালী থানার কাজীপাড়া এলাকার মোঃ জাকির হোসেনের ছেলে।

তাকে তল্লাশি করে ১টি দেশীয় বিশেষ কায়দায় তৈরি চাইনিজ কুড়াল, ৩টি বার্মিজ চাকু, ১টি হাসুয়া এবং চাইনিজ কুড়াল তৈরির কাজে ব্যবহৃত ৪টি লোহার পাত উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক রাহাত হোসেন দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বে অস্ত্র ও ছিনতাই সংক্রান্ত ৪টি মামলা রয়েছে বলেও জানা গেছে।

পরবর্তীতে ১৬ জুন ২০২৬ তারিখে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যশোরে ঝটিকা অভিযানে অস্ত্র উদ্ধার, যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিমের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুন ২০২৬ ইং রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর এলাকার যশোর কলেজ রোডের হোসেন মোল্লার বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর এক ব্যক্তি দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়।

এরপর জেলা গোয়েন্দা শাখা যশোরের উপ-পরিদর্শক (নিঃ) মোঃ সামিউল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের তৎপরতায় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ রাহাত হোসেন (৩০)। তিনি যশোর জেলার কোতয়ালী থানার কাজীপাড়া এলাকার মোঃ জাকির হোসেনের ছেলে।

তাকে তল্লাশি করে ১টি দেশীয় বিশেষ কায়দায় তৈরি চাইনিজ কুড়াল, ৩টি বার্মিজ চাকু, ১টি হাসুয়া এবং চাইনিজ কুড়াল তৈরির কাজে ব্যবহৃত ৪টি লোহার পাত উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক রাহাত হোসেন দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বে অস্ত্র ও ছিনতাই সংক্রান্ত ৪টি মামলা রয়েছে বলেও জানা গেছে।

পরবর্তীতে ১৬ জুন ২০২৬ তারিখে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ