ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা : যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা : যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে নির্দেশনা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই নির্দেশনায় ১৩ থেকে ১৫ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর ভোরে স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ ও যান চলাচলে বিশেষ বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। ১৬ ডিসেম্বর সকালে রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন কার্যক্রমের কারণে সকাল ৮টা ৩০ মিনিটের পূর্ব পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এই বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিজয় দিবসের মূল অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছে মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা : যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে নির্দেশনা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই নির্দেশনায় ১৩ থেকে ১৫ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর ভোরে স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ ও যান চলাচলে বিশেষ বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। ১৬ ডিসেম্বর সকালে রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন কার্যক্রমের কারণে সকাল ৮টা ৩০ মিনিটের পূর্ব পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এই বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিজয় দিবসের মূল অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছে মন্ত্রণালয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ