শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলা প্রশাসন, নড়িয়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শরীয়তপুরের যৌথ উদ্যোগে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পাইলট মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস। সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শরীয়তপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য। এ সময় শরীয়তপুর জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানকালে পাইলট মোড় এলাকার আরিয়ান বিস্কুট বেকারীতে একাধিক অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে ছিল অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, পণ্যের মোড়কে বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কেক বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ, খাদ্যপণ্য খোলা অবস্থায় রাখা, মাটি থেকে নির্ধারিত উচ্চতায় খাদ্য সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং প্রয়োজনীয় চালানপত্র সংরক্ষণ না করা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সুস্পষ্ট লঙ্ঘন।
এ সময় আরিয়ান বিস্কুট বেকারীর স্বত্বাধিকারীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ধারা ৩৯ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন